3:31 am, Friday, 6 November 2026

ফারুকী-তিশার ঘরে আসছে নতুন অতিথি

বিনোদন ডেস্ক : দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। প্রথমবারের মতো সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা।

মোস্তফা সরয়ার ফারুকী নিজেই আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই সুখবর দিয়েছেন।

পোস্টের শুরুতে নতুন অতিথিকে নিয়ে কবিতা আকারে কিছু কথা লেখেন ফারুকী। তা হলো-“যখন তোমার জন্ম হয়, তখন একই সাথে আসলে জন্ম হয় আমাদেরও/ আমি যখন কবিতা লিখি, তখন কবিতাও কি কিছুটা লিখে না আমায়? “

এরপরই এই নির্মাতা লেখেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে-’তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না? ‘সে কেনো সবকিছুতে অনুপস্থিত?’

তিনি আরও খেলেন, ‘অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ফারুকী-তিশার ঘরে আসছে নতুন অতিথি

Update Time : 12:32:44 pm, Tuesday, 28 December 2021