7:34 am, Wednesday, 18 November 2026

গুলিস্তানে বিস্ফোরণ : এখনো চলছে উদ্ধার কার্যক্রম

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের কাছে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আবারও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে ভবন ঝুঁকিপূর্ণ হওয়া এখনো ভেতরে প্রবেশ করতে পারছেন না উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি উদ্ধারকাজে সহায়তা করছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, রেড ক্রিসেন্ট, আরবান কমিউনিটি সেচ্ছাসেবী টিম ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে দুর্ঘটনা কবলিত ওই ভবনের সামনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটির সামনের অংশের কয়েকটি দোকানে উদ্ধার কাজ চালাচ্ছে। সঙ্গে রয়েছে র‌্যাবের একটি দল। বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় বেজমেন্টে প্রবেশ করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ভবনটির বেইজমেন্টে আরও কেউ আটকে থাকতে পারে। গতকাল ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীল পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, গুলিস্তানের ওই ভবনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে পরিবার।

ঢামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ২০ জন চিকিৎসাধীন। এ ছাড়া বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১১ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

গুলিস্তানে বিস্ফোরণ : এখনো চলছে উদ্ধার কার্যক্রম

Update Time : 07:36:43 am, Wednesday, 8 March 2023