3:33 pm, Friday, 24 April 2026

পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন, যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি জাতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা ও ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তার ব্যাটে চড়ে বহু ম্যাচে জয় পয়েছে বাংলাদেশ।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) সম্প্রতি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। গ্র্যাজুয়েট হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং এনামুল হক বিজয়। এআইইউবি-এর ২১ তম সমাবর্তনে সাকিব-বিজয় উপস্থিত হলেও ছিলেন না মাহমুদউল্লাহ।

সমাবর্তনে উপস্থিত না হতে পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট গ্র্যাজুয়েশন সংবাদ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন মাহমুদউল্লাহ।

এমবিএ সম্পন্ন করার খবর জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করেছি ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশ গ্রহণ করতে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সহজ ছিল না, তবে এআইইউবি থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন, যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ

Update Time : 09:06:45 am, Wednesday, 22 March 2023