স্টাফ রিপোটার: আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে, এসেছে নতুন বছর ১৪৩০। সূচনা হলো নতুন আরেকটি বাংলার সনের-শুভ নববর্ষ। এসো হে বৈশাখ এসো এসো… মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা। এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তিও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ বা বাংলা নতুন বর্ষ।

আজ শুত্রæবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এ সময় বর্ষবরনের শোভাযাত্রায় ছিলেন মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক, পৌরসভার মেয়র ফজলুর রহমান,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুসহ আওযামী লীগ নেতৃবৃন্দ,জেলা ও উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনি
ক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শোভাযাত্রার এর শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলাচেনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি,জেলা
শিশু একাডেমি,জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এবং গান পাঠশালার শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ।
অপরদিকে জেলার শ্রীমঙ্গল,কুলাউড়া,জুড়ি,বড়লেখা,কমলগঞ্জ,রাজনগরেও বর্ষ বরন অনুষ্টান পালিত হচ্ছে বলে আমাদের প্রতিনিধিদের কাছ থেকে জানা গেছে।

সুষ্টু ও শান্তিপুর্নভাবে মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে সসাপ্ত হোক বর্ষবরনের এই অনুষ্টান এমনটাই প্রত্যাশা সবার।

নিজস্ব প্রতিবেদক 



























