স্টাফ রিপোর্ট : বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার এক পরীক্ষার্থী ব্রাজিল থেকেও কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পরীক্ষার্থী একজন মাদ্রাসা শিক্ষকের ছেলে হওয়ায় কেন্দ্র সচিবকে ম্যানেজ করে অন্য এক ছাত্রকে দিয়ে ওই পরীক্ষার্থীর প্রক্সি পরীক্ষা নেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চান্দগ্রাম ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী এবারের দাখিল পরীক্ষার্থী মো. রেদওয়ানুল ইসলাম ওই মাদ্রাসার শিক্ষক মো. সায়দুল ইসলামের ছেলে। ১৪ মে পর্যন্ত বিষয়গুলোর পরীক্ষা দিয়ে সে ব্রাজিল চলে যায় ২৭ মে। ২৯ মে অনুষ্ঠিত কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় চান্দগ্রাম মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রকে রেদওয়ানুল ইসলাম সাজিয়ে পরীক্ষা নেন কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ আলিম উদ্দিন। ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেন। তারাদরম মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মঞ্জুর আহমদ। কেন্দ্র সচিব ও ইনভিজিলেটর এটেনডেন্স শীটেও প্রক্সি শিক্ষার্থীকে দিয়ে রেদওয়ানুলের জাল স্বাক্ষর নেন সুকৌশলে।

নিজস্ব প্রতিবেদক 

























