স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদরের থানারবাজার বনিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। মুন্সি মিয়া নামে একজনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পতুল মিয়ার, সামার উদ্দিন, রাহেল আহমেদ, সেলিম মিয়া, মো: আকিকুল মিয়া, মনির মিয়া, তাহির উদ্দিন। অদ্য বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) স্থানীয় থানাবাজার বণিক সমিতির নির্বাচন ছিল। সে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী আনোয়ার মিয়া ও অপর প্রার্থী ব্যবসায়ী অলি মিয়া । নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ৷ এ সংঘর্ষে আনোয়ার মিয়ার ভাতিজা মুন্সি মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন,’সংঘর্ষের পর থেকে থানাবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনার সাথে জড়িত গয়ঘর গ্রামের মৃত মাস্টার মিয়ার পুত্র অলি মিয়া ব্যবসায়ী, রায়পুর গ্রামের মাসুক আহমদের পুত্র নেছার আহমদ,গয়ঘর গ্রামের সামার উদ্দিন মিয়ার পুত্র মুন্না মিয়া ,আইনপুর গ্রামের সুনাম মিয়ার পুত্র মন মিয়া,রায়পুর গ্রামের মোঃপতুল মিয়ার পুত্র অতপু মিয়া,গয়ঘর গ্রামের সামার উদ্দিন পুত্র মো: আকিকুল মিয়া,কনকপুর গ্রামের সুনিল বৈদ্য পুত্র মিটন বৈদ্য কয়েকজনকে সনাক্ত করেছি। থানায় মামলা হলে তাদেরে আইনের আওতায় আনা হবে।

নিজস্ব প্রতিবেদক 






















