8:57 pm, Thursday, 21 May 2026

সাঈদীর জন্য শোক: সুনামগঞ্জের ১৫ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অব্যাহতি বিজ্ঞপ্তি ফেসবুকে প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন। এতে জেলা ছাত্রলীগের ৯ জন, ছাতক ও জামাগঞ্জ উপজেলা ছাত্রলীগের ২ জন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের ৩ জন ও ইউনিয়ন ছাত্রলীগের ১ জন আছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকায় নিজ নিজ সাংগঠনিক পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন— সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম, আকসার ইবনে আজিজ পাঠান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ফখরুল হাসান জেনিস উপ-কৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহ-সম্পাদক রিফাতুল হাসান হৃদয়, সদস্য এম এ মোক্তাদির আহমেদ।

ছাতক উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক শিপলু আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা ও  দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হাসান মুন্না।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সাঈদীর জন্য শোক: সুনামগঞ্জের ১৫ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

Update Time : 09:56:39 am, Monday, 21 August 2023