5:20 am, Saturday, 18 April 2026

অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই

ডেস্ক রিপোর্ট :: টেলিভিশন ও মঞ্চ নাটকের একসময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী জামালউদ্দিন হোসেন ইন্তেকাল করেছেন। কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে না ফেরার দেশে চলে যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।

যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা শামসুল আলম বকুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জামাল ভাই শেষ সময়ে কানাডার ক্যালগেরি শহরে ছেলের কাছে ছিলেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় কদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। মাঝে ক্ষণিকের জন্য অবস্থা ভালো হলেও শেষ অবধি রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় সময় আজ বাদ জোহর জানাজা শেষে ক্যালগেরি শহরেই তাকে দাফন করা হবে বলে জানান তিনি।
জামালউদ্দিন টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন তিনি। তবে তারকা হয়ে উঠেছেন টেলিভিশন নাটকে অভিনয় করে। ১৯৭৫ থেকে ১৯৯৫ পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন তিনি। এরপর ১৯৯৭ সালে ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’ নামে আরেকটি নাট্যদল গড়ে তোলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই

Update Time : 10:03:39 am, Saturday, 12 October 2024