5:18 am, Friday, 17 April 2026

দেওরাছড়া চা বাগানে ৩ সপ্তাহ ধরে মজুরী বন্ধ: অফিসে তালা ঝুলিলে আন্দোলন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জে দেওরাছড়া চা বাগানে ৩ সপ্তাহ ধরে চা শ্রমিকদের তলব বা মজুরী প্রদান না করায় বাগানের শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার চা শ্রমিকরা পাওনা মজুরীর দাবীতে প্রধান ফটকের সামনে অবস্থান করেন। এক পর্যায়ে অফিস গেইটে তালা দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বর্তমানে চা বাগানে কোন কাজ হচ্ছে না ঘটনাটি ঘটেছে রহিমপুর ইউনিয়নের দেওয়াছড়া চা বাগানে সকালে ১২ টায়।

মৌলভীবাজারের দেওয়াছড়া চা বাগানে গত ৩ সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরী প্রদান করতে না বাগান ম্যানেজমেন্ট। এতে করে বিপাকে পড়েছেন কয়েক শতাধিক চা শ্রমিক। চা শ্রমিকরা মজুরী প্রদানের দাবী জানালেও বাগান কৃতর্পক্ষ নিশ্চুপ রয়েছে। দেওরাছড়া চা বাগান পাঞ্জায়েত কমিটি পক্ষ হতে গত ১২এপ্রিল শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর একটি লিখিত আবেদন জানিয়ে ছিল।

কিন্তু ৪/৫ দিন অতিবাহিত হলেও কোন পদক্ষেপ না নেয়ায় আজ বৃহস্পতিবার সকালে চা বাগানের বিক্ষুদ্ধ শ্রমিকরা বাগানের অফিসের সামনে অবস্থান নেয়। এ পযার্য়ে অফিসের মুল ফটকে তালা লাগিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত চা শ্রমিকরা অফিসের সামনে অবস্থান করছেন।
দেওরাছড়া চা বাগানের পাঞ্চায়েত কমিটির সভাপতি সুবুধ কর্মী জানান, ৩ সপ্তাহ ধরে তলব বন্ধ। কয়েক শতাধিক চা শ্রমিক কষ্টে দিন কাটাচ্ছে। আমরা লিখিত আবেদন করেছে মজুরী দিতে তারপরও দেয়া হয়নি। তাই বাধ্য হয়েই চা শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আজ দূপুরে চা বাগান কাজ বন্ধ রেখেছে চা শ্রমিকরা।
বর্তমানে অফিস তালা দিয়েছে বিক্ষুদ্ধ চা শ্রমিকরা। কিছু দিন পুর্বে এক চা শ্রমিকের মৃত্যুর ঘটনার জের ধরে বাগান ম্যানেজমেন্ট ৩ সপ্তাহ ধরে তলব বন্ধ রেখেছে।

এ ব্যাপারে দেওয়াছড়া চা কর্তৃপক্ষ কথা বলতে নারাজ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

দেওরাছড়া চা বাগানে ৩ সপ্তাহ ধরে মজুরী বন্ধ: অফিসে তালা ঝুলিলে আন্দোলন

Update Time : 09:35:15 am, Thursday, 16 April 2026