5:17 am, Friday, 17 April 2026

‘আমার মেয়েই বাড়ির আসল হিরোইন’

বিনোদন ডেস্ক :: বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে গত বছর প্রথম সন্তানের আগমনের পর থেকেই বইছে খুশির হাওয়া। তবে এবার অভিনেতা সামাজিকমাধ্যমে ধরা দিলেন এক আদর্শ ‘গার্ল ড্যাড’ হিসেবে।

একটি ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট পরা সিদ্ধার্থের চুলে লাগানো একটি ছোট্ট সাদা বো-ক্লিপ।
এই আদুরে ছবিটির ক্যাপশনে অভিনেতা মজা করে লেখেন, ‘আমি যে একজন মেয়ের বাবা, সেটা না বলেও কীভাবে বলা যায় দেখুন।’

সিদ্ধার্থের এই নতুন রূপ দেখে ভক্তদের ভালোবাসায় উপচে পড়ছে কমেন্ট বক্স।
কিয়ারা ভক্তরা তাকে এরই মধ্যে ‘সার্টিফায়েড গার্ল ড্যাড’ খেতাব দিয়েছেন। কেউ কেউ ভালোবেসে তাকে ডাকছেন ‘অফিশিয়াল পুকি মালহোত্রা’ নামে।

আবার অনেকেই রসিকতা করে বলছেন, অভিনেতার এই নতুন হেয়ার স্টাইলের পুরো কৃতিত্বই খুদে সারায়াহ্-র। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বাবা হওয়ার নতুন অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন এই তারকা। সিদ্ধার্থ জানান, মালহোত্রা পরিবারের আসল ‘সুপারস্টার’ এখন তার ছোট্ট মেয়ে সারায়াহ্।

নিজের ‘হিরো’ ইমেজ নিয়ে ঠাট্টা করে তিনি বলেন, ‘আমি জীবনে এমন একজনের কাছে তর্কে হেরে গেছি, যে কি না এখনও কথা বলতেই শেখেনি! আমি বুঝে গিয়েছি, বাড়িতে এখন আর আমি হিরো নই। বাড়ির আসল হিরোইন তো আমার মেয়েই।’

বলে রাখা যায়, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন তারা। ২০২৫ সালের ১৫ জুলাই বাবা-মা হন এই তারকা দম্পতি।

Tag :
About Author Information

Sirajul Islam

‘আমার মেয়েই বাড়ির আসল হিরোইন’

Update Time : 09:28:19 am, Thursday, 16 April 2026