1:31 am, Tuesday, 10 November 2026

বিতর্ককের মাঝে বধূ বেশে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’

বিনোদন ডেস্ক

বিতর্ক, আলোচনা-সমালোচনা- সবকিছুর মধ্যেই নিজের মতো করে আলোচনায় থাকছেন অভিনেত্রী তানজিন তিশা। কখনো শাড়ি নিয়ে আইনি জটিলতা, কখনো প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা, আবার কখনো সহশিল্পীর সঙ্গে বিরোধ।

গত এক বছর ধরেই নানা ঘটনায় খবরের শিরোনামে তিনি।
এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘের’ সিদ্ধান্ত।

এমন পরিস্থিতির মধ্যেই এবার একেবারে ভিন্ন অবতারে ধরা দিলেন অভিনেত্রী।
লাল বেনারসিতে বধূর সাজে প্রকাশ করলেন একগুচ্ছ ছবি।

সঙ্গে ছয়টি ইংরেজি শব্দে তুলে ধরলেন নিজের মনোভাব।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে তিশাকে দেখা গেছে বাঙালি বধূর চিরায়ত সাজে।

লাল বেনারসির জমকালো জমিনে সোনালি জরির নিখুঁত কারুকাজ, সঙ্গে লাল ওড়না ও নকশাদার ব্লাউজ। কপালে টিকলি, কানে ভারী ঝুমকা, গলায় সোনালি অলংকার আর খোঁপাজুড়ে সাদা ফুলের মালা- সব মিলিয়ে ঐতিহ্য আর আভিজাত্যের মিশেলে নজরকাড়া এক রূপে হাজির হয়েছেন তিনি।
কখনো ক্যামেরার দিকে মায়াবী দৃষ্টি, কখনো চোখ বুজে লাজুক অভিব্যক্তি, আবার কখনো বধূর ওড়নায় মুখের একাংশ আড়াল করে রেখেছেন তিশা। প্রতিটি ফ্রেমেই ফুটে উঠেছে সাজের ভিন্ন ভিন্ন আবেদন। লাল-সাদার মায়াবী সমন্বয়ে তার এই ব্রাইডাল লুক ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।

তবে বাহারি সাজের চেয়েও বেশি কৌতূহল তৈরি করেছে ছবির ক্যাপশন। তিশা যা লেখেন তার বাংলা করলে দাঁড়ায়, অকপট, অবিচল, নির্ভীক, অবিচ্ছিন্ন, অদম্য ও অপ্রতিরোধ্য। ছয়টি শব্দে নিজের দৃঢ়তার কথাই যেন তুলে ধরেছেন অভিনেত্রী।

সাম্প্রতিক নানা আলোচনা-সমালোচনার আবহে তার এমন শব্দচয়ন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও ক্যাপশনের মাধ্যমে কোনো নির্দিষ্ট ঘটনা বা বিতর্কের জবাব দিয়েছেন কি না, তা স্পষ্ট করেননি তিনি।

এদিকে ছোট পর্দায় কাজের ব্যস্ততা কিছুটা কমিয়ে বড় পর্দায় মনোযোগী হয়েছেন তিশা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা রয়েছে তার। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হলেও এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি কাজ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

বিতর্ককের মাঝে বধূ বেশে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’

Update Time : 07:25:09 am, Sunday, 8 November 2026