4:27 am, Wednesday, 18 November 2026

নাফ নদীতে শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :: কক্সবাজারের টেকনাফে নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার মোৗলভীবাজার সীমান্তের নাফ নদীর তীর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মরদেহ পড়ে রয়েছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তিন জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

স্থানীয়দের ধারণা, নিহত তিনজনই রোহিঙ্গা। নাফ নদী পার হতে গিয়ে তাদের মৃত্যু হতে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

নাফ নদীতে শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

Update Time : 07:39:46 am, Saturday, 12 June 2021