12:58 am, Friday, 11 September 2026

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোই বাংলাদেশের সবচেয়ে বড় জয়: মাশরাফি

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে দেশের ক্রিকেটের বড় অর্জন হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মাশরাফি লিখেছেন, ‘পুরো শক্তির অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।’

ডারউইন টেস্টে শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে হাসান মাহমুদের ৬ উইকেটের বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে টাইগাররা। জবাবে ব্যাট হাতে ৪২৬ রান তুলে স্বাগতিকদের ওপর বড় চাপ তৈরি করে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের ১০৪ রানের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে শেষ পর্যন্ত ২৮৪ রানে থামে তাদের ইনিংস। মিরাজ নেন ৫ উইকেট।

হাসান মাহমুদ দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ৯ উইকেট।
জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়ে ১ উইকেট হারিয়েই ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

Tag :
About Author Information

Sirajul Islam

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোই বাংলাদেশের সবচেয়ে বড় জয়: মাশরাফি

Update Time : 07:50:37 am, Sunday, 16 August 2026