1:24 am, Sunday, 30 August 2026

মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উদ্যোগে বুধবার দিনব্যাপি ‘দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন।

রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেন, হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। প্রশিক্ষকরা দুর্নীতি দমন কমিশন ২০০৪, বিধিমালা ২০০৭ এর বিভিন্ন কার্যক্রম ও তথ্য অধিকার আইন ২০০৯ আইন এবং তথ্য প্রযুক্তির ব্যবহার, সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ ও তরুণ সমাজের মধ্যে দুর্নীতিবিরোধী উত্তম চর্চার বিকাশে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের ভুমিকা সম্পর্কে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন ও দুদক আইন নিয়ে বিস্তর আলোচনা করেন দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ফয়েজ আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণের সভায় বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কুলাউড়া উপজেলা সভাপতি মো. আব্দুল মতিন, বড়লেখা উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, জুড়ী উপজেলা সভাপতি মো. তাজুল ইসলাম তারা মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী, রাজনগর উপজেলা সভাপতি ডা. একে জিল্লুল হক, সাধারণ সম্পাদক শংকর দুলাল দেব, কমলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল হান্নান চিনু প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

ভুরভুরিয়া চা-বাগানে সবুজের স্বপ্নকয়েক শতাধিক ফলজ-বনজ গাছ রোপণ

মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

Update Time : 10:03:41 am, Thursday, 21 May 2026