4:33 pm, Wednesday, 23 September 2026

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ রয়েছেন।

এবারের সফরে তিনি বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরবেন।

সফরের সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এবারের ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন প্রতিষ্ঠা, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশেষ করে রোহিঙ্গা সংকট ও তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এর মধ্যে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এছাড়া জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

এবারের সফরে অর্থনৈতিক কূটনীতিতেও বিশেষ জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

জানা গেছে, নিউইয়র্কের সব কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

Tag :
About Author Information

Sirajul Islam

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 07:35:25 am, Monday, 21 September 2026