8:08 am, Saturday, 27 June 2026

আ.লীগ-জামায়াতকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, বিএনপির হয়নি: সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগ ও জামায়াতকে বিভিন্ন সময়ে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, তবে বিএনপিকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কলাবাগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কলাবাগান বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ রবিউল আলম রবি বলেন, দেশে যখন একদলীয় শাসনব্যবস্থা চালু হয়েছিল, তখন রাজনীতি সংকটের মুখে পড়েছিল। সেই পরিস্থিতিতে জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করে দেশকে সংকট থেকে উত্তরণের পথ দেখিয়েছিলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও জামায়াতকে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রের প্রয়োজন থেকে রাজনীতি করেছে।

তাই এ দলকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি।
মন্ত্রী আরও বলেন, রাজনীতিতে দায়িত্বশীল আচরণের কোনো বিকল্প নেই।

দলের ভাবমূর্তি ও জনসমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকতে হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। প্রভাব বিস্তার বা ক্ষমতার অপব্যবহার না করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকারও আহ্বান জানান মন্ত্রী।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

আ.লীগ-জামায়াতকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, বিএনপির হয়নি: সেতুমন্ত্রী

Update Time : 09:56:16 am, Wednesday, 3 June 2026