4:30 am, Tuesday, 14 April 2026

ঈদের ছুটি বাড়ছে না, মন্ত্রিসভায় নাকচ

ডেস্ক রিপোর্র্ট ::ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এদিন খোলাই থাকছে সরকারি সব দপ্তর। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ঈদের ছুটি বাড়ছে না, মন্ত্রিসভায় নাকচ

Update Time : 10:21:03 am, Monday, 1 April 2024