দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এবি ব্যাংক পিএলসি. ১২ই এপ্রিল, ২০২৬ তারিখে
ব্যাংকটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এবি ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশজুড়ে ব্যাংকের ১০৪টি শাখা এবং ৬৪টি উপশাখায় এক আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে এবি ব্যাংকের মৌলভীবাজার শাখায় গ্রাহকদের সম্মাননা জানিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটাসহ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোহিতুর রহমান, শাখা ব্যবস্থাপক, প্রসেনজিত কুমার বিশ্বাস, অপারেশন ম্যানেজার, মোসাম্মৎ তসলিমা আক্তার, এভিপি সহ ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে ব্যাংকের সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাক্সক্ষী ও নিয়ন্ত্রণকারী সংস্থাকে ব্যাংকের প্রতি অব্যাহত
সমর্থন ও বিশ্বাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

নিজস্ব প্রতিবেদক 


























