10:16 pm, Wednesday, 11 March 2026

একদিনেই এক কোটিতে নুসরাত!

বিনোদন ডেস্ক :: বলিউডের মিউজিক ভিডিও এখন জনপ্রিয়তার তুঙ্গে। সিনেমা থেকে শুরু করে পপ গানেও মেতেছে বলিউড। আর সেই মিউজিক ভিডিওগুলোতে ঝড় তুলছেন নোরা ফাতেহি, নিয়া শর্মা, সানি লিওনির মতো প্রথমসারির আইটেম গার্লরা। সেদিক থেকে পিছিয়ে নেই টলিউড। সম্প্রতি বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে চমক দিয়েছেন ওপার বাংলার সুপার স্টার নুসরাত জাহান।

মা হওয়ার কিছুদিনের মধ্যেই শুটিং সেটে ফিরেছেন নুসরত। অনেকগুলো ছবির কাজও নাকি এখন তার হাতে। এদিকে সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও শুট করছেন নুসরত। সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে নুসরতের একটি মিউজিক ভিডিও ‘নাচ ময়ূরী নাচ’। গানটি লেখা, সুর করেছেন বাংলাদেশের সংগীত পরিচালক তাপস ও গানটি গেয়েছেন সংগীতশিল্পী লুইপা। গানটি কোরিওগ্রাফি করেছেন ভারতের জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার বাবা যাদব।

ছেলের জন্মের কয়েকমাসের মধ্যেই সমস্ত ফ্যাট ঝরিয়ে একেবারে পুরনো চেহারায় দর্শকের সামনে এসেছেনতিনি। আর বলিউডে স্টাইলে ভিডিওটি শুট করেছেন বাবা যাদব। স্বল্প বসনে বলিউডের তারকাদেরও টেক্কা দিয়েছেন নুসরত।

সোমবার (১৭ জানুয়ারি) সোস্যাল মিডিয়ায় বাবা যাদব জানান, একদিনে ফেসবুকে এই ভিডিও দেখেছেন ১০ মিলিয়ন অর্থাৎ এক কোটি দর্শক। এমন কি চার্টবাস্টারে এই গান রয়েছে শীর্ষে। গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

একদিনেই এক কোটিতে নুসরাত!

Update Time : 05:47:32 am, Wednesday, 19 January 2022