1:49 am, Thursday, 27 August 2026

এবার ভিয়েতনাম সফরে পুতিন

ডেস্ক রিপোর্ট :: উত্তর কোরিয়ায় সফর শেষে ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুক্তরাষ্ট্র এই সফরের সমালোচনা করেছে। কারণ সফরের মাধ্যমে পুতিনকে ইউক্রেনে হামলার চালানোর ক্ষেত্রে আরও প্রভাবিত করবে। খবর বিবিসি

রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব এখনও মনে রেখেছে ভিয়েতনাম। যদিও দেশটি ইউরোপ ও আমেরিকান সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে।

ভিয়েতনামে এটা পুতিনের পঞ্চম সফর। সফরে তার সঙ্গে উচ্চপর্যায়ের একটি রুশ প্রতিনিধিদল রয়েছে। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে তারা উভয় দেশের আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলবে।

এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার একটি উড়োজাহাজে করে দুই দিনের সফরে উত্তর কোরিয়ার যান পুতিন। তাকে বহনকারী উড়োজাহাজের পাহারায় অন্তত একটি যুদ্ধবিমান ছিল। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান উত্তর কোরীয় নেতা কিম জং–উন। ২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করলেন পুতিন। পুতিনকে গার্ড অব অনারসহ জমকালো লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

উত্তর কোরিয়া সফরে পুতিন কৌশলগত প্রতিরক্ষাসহ কিছু চুক্তিতে স্বাক্ষর করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে তিনি একান্ত বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রের কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন মারা গেছেন

এবার ভিয়েতনাম সফরে পুতিন

Update Time : 09:07:31 am, Thursday, 20 June 2024