অর্জুন দেব নাথ :: মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও হতদরিদ্র মায়েদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার(১২মে) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ১০৮জন মায়ের হাতে প্রধানমন্ত্রী ঈদ উপহারের নগদ অর্থ তুলে দেন কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী মোঃ বদর উদ্দিন গাজী।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজিদুর রহমান সাজু, রাকেল আনছারী,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েখ আহমেদ, যুবনেতা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা প্রজন্মলীগের সাধরণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
9:22 am, Wednesday, 10 June 2026
News Title :
কমলগঞ্জে অসহায় ও হতদরিদ্র মায়েদের মধ্যে নগদ অর্থ বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:19:16 am, Wednesday, 12 May 2021
- 448 Time View
Tag :
Popular Post


























