শ্রীমঙ্গল প্রতিনিধি: চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’ প্রতিপাদ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপন করা হয় ৬ষ্ট জাতীয় চা দিবস। অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার দেওয়া হয়। ।
বানিজ্য মন্ত্রনালয় ও বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে আজ সকালে শ্রীমঙ্গল অডিটরিয়ামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। এছাড়া চা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও চা শ্রমিক প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নেন।
চলতি বছর ৬ষ্ট বারের মতো জাতীয় চা দিবস পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড এবং দেশের শীর্ষস্থানীয় চা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে একটি চা প্রদর্শনীরও আয়োজন করা হয়।
বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে, বর্তমানে দেশে মোট ১৭২টি চা বাগান এবং সর্বোচ্চ মৌলভীবাজারে ৯২ টি চা বাগান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 


























