স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের সৈয়দ শাহ মোস্তফা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক গুরুত্বর আহত। শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩ ঘটিকার সময় এম সাইফুর রহমান রোডের চৌমুহনা চত্বরে ছাত্রলীগের কর্মীরা রাজনৈতিক কোন্দলের জের ধরে রামদা,লাঠি দিয়ে এলোপাতারি মারধরসহ,কুপিয়ে সৈয়দ শাহ মোস্তফা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদকে মারাত্নক ভাবে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। এসময় তার অবস্থা গুরুত্বর বলে ডাক্তাররা জানান। আহত শাকিল আহমদ সদর উপজেলার বৈরীদলন গ্রামের মারুফ আহমদ এর পুত্র। সৈয়দ শাহ মোস্তফা কলেজ শাখার ছাত্রদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, শাকিল আহমদ এর রাজনৈতিক সক্রিয়তায় ছাত্রলীগ নেতারা সদস্য সংগ্রহে সুবিধা করে উঠতে পারেনি। এছাড়াও রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে শাকিল আহমদ সাহসিকতার সাথে দলের মিছিল মিটিংয়ে ছিল তৎপর থাকতো সব সময়। এ কারনে তার উপর কলেজ শাখার ছাত্রলীগ নেতা কর্মীরা ক্ষিপ্ত ছিল। ফলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এর জেরধরে ছাত্রলীগের কর্মী রিমন, নাহিদ, সৌরভ, সৌমিক, হৃদয়,সানিসহ প্রমুখ তাকে কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করে।


শাকিল আহমদের পিতা মারুফ আহমদ বলেন,আমার ছেলে একজন মেধাবী ছাত্র। তার অপরাধ সে বাংলাদদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপির রাজনীতি করে। আমার ছেলেকে ঔই সন্ত্রাসীরা প্রাণে মেরে ফেলবে। এঘটনার জন্য মামলা করলেও আমরা বিচার পাবোনা জানি।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, চৌমুহনা চত্বরের এম সাইফুর রহমান রোডে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন আছে। কোন পক্ষ এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক 






















