2:49 pm, Friday, 6 November 2026

বিমান উড্ডয়নের সময় ইঞ্জিনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : ইন্ডিগো বিমান সংস্থার একটি বিমান উড্ডয়নের সময় এর ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সঙ্গে সঙ্গে বিষয়টি দেখা ফেলার কারণে বিমানটি জরুরি অবতরণ করা হয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। খবর এনডিটিভির।

শুক্রবার (২৮ অক্টোবর) ইন্ডিগোর ফ্লাইট 6E-2131 দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। তবে ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইন্ডিগোর প্লেন।

জানা গেছে, ওই ফ্লাইটে ১৮৪ জন ছিলেন। এর মধ্যে ১৭৭ জন যাত্রী আর সাত জন ক্রু। সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ইঞ্জিনে আগুন ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে বিমানটির ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বের হচ্ছে।

শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। বিমানে থাকা যাত্রীদের মধ্যে একজন এনডিটিভিকে জানিয়েছেন, পাঁচ-সাত মিনিটের মধ্যে ওই ফ্লাইটির ওড়ার কথা ছিল। প্লেনের জানালা দিয়ে তিনি দেখেন, আগুনের ফুলকি ছড়াচ্ছে। দ্রুত তা বাড়তে থাকে। এর কয়েক মুহূর্তের মধ্যে প্লেনটি থামানো দেওয়া হয়। পাইলট তাদের জানান, ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বিমান উড্ডয়নের সময় ইঞ্জিনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

Update Time : 07:58:19 am, Saturday, 29 October 2022