10:12 am, Friday, 22 May 2026

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৫

ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৩১ জনে।

এদিকে, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮৫ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে।

সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের ৩ জন পুরুষ, ১ জন নারী। এক জন করে মারা গেছেন ঢাকায় ও রাজশাহী বিভাগে। আর ১ জন করে মারা গেছেন খুলনা বিভাগে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৫

Update Time : 12:10:01 pm, Monday, 13 December 2021