7:17 pm, Tuesday, 21 April 2026

কমলগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় এক মসজিদের ইমাম আটক

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের এক ইমামকে শিশু নির্যাতনের আভিযোগে আটক করেছে পুলিশ। বুধবার(১৬জুন) সকালে ৭টায় নছরতপুর জামে মসজিদে ১১ বছর বয়সী এক শিশুর সাথে জোর পূর্বক অশালীন আচরণ করেন ইমাম। আটক ইমামকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগকারী দায়ের করা মামলার সুত্রে জানা যায, নছরতপুর জামে মসজিদে প্রতিদিনের মত শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করান ইমাম। আব্দুস সালামের ১১ বছর বয়সী শিশু মসজিদে পাঠ গ্রহণ করতে যায়। এই সময়ে চুনারুঘাট থানার গোলগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মসজিদের ইমাম শফিকুল ইসলাম (৪২) সকাল সাড়ে ৮টায় অন্য শিক্ষার্থীদের পাঠদান শেষে ছুটি দিয়ে দেন। পরে শিশু মেয়েকে দরকার কথা বলে মসজিদের পাশে ইমাম সাহেব থাকার রুম হুজরায় নিয়ে গিয়ে জোর পূর্বক শারীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে অশালীন আচরণ করেন।

মেয়েটি বাড়ীতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানালে শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে এএসআই মামুদ আলীর নেতৃত্বে একদল পুলিশ আসামী শফিকুল ইসলামকে কুশালপুর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মসজিদের ইমাম শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি পড়া না পারায় বেত্রাঘাত করেছিলাম। তাই শিশুর পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীও আটক করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

কমলগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় এক মসজিদের ইমাম আটক

Update Time : 10:04:43 am, Wednesday, 16 June 2021