4:56 am, Thursday, 18 June 2026

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :: অধিনায়কত্ব ক্যারিয়ারের শুরুর ম্যাচে টসভাগ্য পাশে পেলেন না নুরুল হাসান সোহান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোহানের অধীনে নতুন চেহারার বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করতে নামবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনা হয়েছে তিনটি।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সাত টি-টোয়েন্টি ম্যাচের ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। তবে সবমিলিয়ে নিজেদের শেষ ১৩ টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের জয় মাত্র একটিতে। এই অবস্থা থেকে উত্তরণের মিশনেই নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক এবং অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়), ওয়েসলি মাধভিরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন সুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংন মাসাকাদজা, রিচার্ড এনগারাবা, তানাকা চিভাঙ্গা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Update Time : 11:43:31 am, Saturday, 30 July 2022