অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার ছিল তারকাপ্রার্থীদের ছড়াছড়ি। সিনেমা ছেড়ে গত কয়েক মাস বিজেপি ও তৃণমূলে ভাগ ছিলেন টলিউডের অভিনয় শিল্পীরা। ফলাফল প্রকাশের পর সেই যাত্রা শেষ হলো।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে আবারও বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই জয়ে অন্যান্য কর্মীদের মতো টলিউড তারকা দেব, মিমি ও নুসরাত দলকে জেতাতে সবসময় এগিয়ে ছিলেন। তৃণমূল জয়ের খবরের পরই টুইট করলেন মিমি চক্রবর্তী। লিখলেন ‘অপরাজিত। বাংলা আজ যা করে, ভারত আগামীকাল তা ভাবে।দেব জানান, ‘২০১৯-এর লোকসভা ভোটের সময়ে এত জনসমাগম দেখিনি, যা এবারের বিধানসভায় দেখেছি। প্রচার চলাকালীন কোভিডের প্রকোপ বাড়ায় প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মানুষকে মাস্ক পড়তে বলেছি। এমনকি এটাও বলেছি যে, বাড়ি থেকে বেরোবেন না। যাকে খুশি ভোট দিন। আমাদের দলের এই অ্যাপ্রোচ মানুষের পছন্দ হয়েছে, তারা বুঝেছেন আমরা তাদের পাশে আছি’।নুসরাত রবিবার সকালে টুইটে লেখেন, ‘খেলা হয়েছে, জেতা হচ্ছে’। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা স্পষ্ট হওয়া মাত্রই হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন টিএমসি করবে ২০০ পার।
উল্লেখ্য বিধানসভা নির্বাচনের প্রচার প্ল্যানিংয়ে প্রথমদিনেই বড় দায়িত্ব দেওয়া হয় দলের ৩ তারকা প্রার্থী দেব, মিমি, নুসরাতকে। ৩ জনেই তড়িঘড়ি তাদের শুটিংয়ের কাজ সেরে মন দেন প্রচারের কাজে। টলিউডের অন্দরে কান পাতলে শোনা যেত, ৩ তারকার সম্পর্ক নাকি ততটা ভাল নয়।
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারে ৩ তারকার পরিশ্রম এবং সব স্পেকুলেশন উড়িয়ে বিরাট ব্যবধানে তৃণমূলের জয় কি আবার পুরনো বন্ধুত্বে ফেরাবে দেব-মিমি-নুসরতকে?

নিজস্ব প্রতিবেদক 


























