7:16 am, Wednesday, 29 April 2026

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের স্টিকার অ্যালবাম কীসের ইঙ্গিত?

ডেস্ক রিপোর্ট : দশকের বেশি সময় ধরে ব্রাজিলের ফুটবলের পোস্টার বয় ছিলেন নেইমার জুনিয়র। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির সঙ্গে একই কাতারে যার নাম উচ্চারিত হতো, সেই নেইমারই এবার ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল পানিনি স্টিকার অ্যালবামে জায়গা পাননি।

যদিও বিষয়টি অনেক ভক্তের জন্য বিস্ময়কর, তবে গত কয়েক বছরের প্রেক্ষাপট বিবেচনায় এটি খুব একটা অবিশ্বাস্য নয়।

ইতালিয়ান পাবলিশার পানিনি গ্রুপ কয়েক দশক ধরে বিশ্বকাপের স্টিকার অ্যালবামের স্বত্বাধিকারী।

২০২৬ বিশ্বকাপের বর্ধিত কলেবর (৪৮ দল) অনুযায়ী এবারের অ্যালবামটি ৯৮০টি স্টিকার নিয়ে ইতিহাসের সর্ববৃহৎ সংস্করণ।
পানিনির নিয়ম অনুযায়ী, তারা কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের জনপ্রিয়তার চেয়ে তার সাম্প্রতিক ফর্ম, ইনজুরি রেকর্ড এবং জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে স্টিকার নির্বাচন করে।

২০২৫ সালে যখন ব্রাজিলের স্টিকার নির্বাচনের কাজ শুরু হয়, তখন নেইমার দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন।

পানিনি ব্রাজিলের সিইও রাউল ভালেসিলো জানান, ‘আমরা একটি প্রবাবিলিটি মডেল বা সম্ভাবনার ভিত্তিতে খেলোয়াড় বাছাই করি।

যারা নিয়মিত জাতীয় দলে ডাক পাচ্ছেন এবং খেলছেন, তাদেরই অ্যালবামে রাখা হয়।’
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকেই নেইমারের ক্যারিয়ারে ছন্দপতন ঘটে। পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিলেও সেখানে ইনজুরির কারণে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

শেষ পর্যন্ত ২০২৫ সালের জানুয়ারিতে আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন ফিটনেস ফিরে পাওয়ার আশায়।

পানিনির অ্যালবামে না থাকা মানেই যে নেইমার বিশ্বকাপে নেই, তা কিন্তু নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগামী ১৮ মে তিনি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রাই মনে করেন, নেইমার এখনো একজন তারকা এবং তার দারুণ পাস দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ইনজুরির কারণে তার গতি কমে গেছে এবং তিনি বর্তমানে তার সেরা ফর্মে নেই।

নেইমার কি পারবেন শেষ মুহূর্তে নিজেকে প্রমাণ করে আনচেলত্তির স্কোয়াডে জায়গা করে নিতে? নাকি এক সময়ের মহাতারকাকে ছাড়াই উত্তর আমেরিকায় মিশন শুরু করবে সেলেসাওরা, এখন সেটিই দেখার বিষয়।

Tag :
About Author Information

Sirajul Islam

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের স্টিকার অ্যালবাম কীসের ইঙ্গিত?

Update Time : 09:46:48 am, Tuesday, 28 April 2026