7:34 am, Wednesday, 29 April 2026

‘তেরে নাম’-এর প্রস্তাব ফিরিয়ে এখনও আফসোস করেন আমিশা?

বিনোদন ডেস্ক :: বলিউডে ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘তেরে নাম’ সালমান খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। এতে সালমান এবং ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানান, ভূমিকা চাওলার আগে সিনেমাটির জন্য সালমান খানের প্রথম পছন্দ ছিলেন তিনিই।

অভিনেত্রী জানান, সালমান যখন তাকে সিনেমার গল্প শুনিয়েছিলেন, তখন তিনি গল্প এবং গান শুনেই মুগ্ধ হয়েছিলেন।

কিন্তু সেই সময় সিনেমার পরিচালক কে হবেন বা কবে থেকে শুটিং শুরু হবে- তার কিছুই নিশ্চিত ছিল না।
আমিশার কথায়, ‘যদি আমি রাজি হতাম! কিন্তু সেই সময় সবকিছুই ছিল অনিশ্চিত।

যখন সতীশ কৌশিকজি পরিচালক হিসেবে এলেন এবং ডেট চূড়ান্ত হলো, ততদিনে আমি অন্য অনেক প্রজেক্টে সই করে ফেলেছিলাম।’
তিনি স্পষ্ট করে বলেন, সালমান যদি নির্দিষ্ট তারিখ এবং পরিচালক নিয়ে তার কাছে আসতেন, তবে তিনি কখনই ‘তেরে নাম’-এর মতো সিনেমা হাতছাড়া করতেন না।

আমিশা বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি অন্যদের দেওয়া সময় বা কমিটমেন্ট নষ্ট করতে পারিনি। অবশ্যই এটা আমার ক্ষতি, কারণ আমি সিনেমাটার গল্প আর গান ভীষণ পছন্দ করেছিলাম।’

তামিল ছবি ‘সেতু’-এর রিমেক ‘তেরে নাম’ পরিচালনা করেছিলেন প্রয়াত সতীশ কৌশিক। রাধে নামের এক একগুঁয়ে এবং একতরফা প্রেমিকের গল্প যেভাবে বড় পর্দায় ফুটে উঠেছিল, তা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক ট্র্যাজেডি ক্লাসিক হিসেবে গণ্য হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

‘তেরে নাম’-এর প্রস্তাব ফিরিয়ে এখনও আফসোস করেন আমিশা?

Update Time : 08:09:28 am, Sunday, 26 April 2026