11:49 pm, Monday, 26 October 2026

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের

ডেস্ক রিপোর্ট : এশিয়ান গেমসে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জ পদকও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন মোস্তাফিজুর রহমান।

নিজের এক ওভারেই ২৫ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। এর আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও এক ওভারে ২৩ রান দিয়েছিলেন তিনি।

টানা দুই ম্যাচে ব্যর্থ হলেও মোস্তাফিজের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মোস্তাফিজ বল হাতে খরুচে হলেও বাংলাদেশের এই পেসারকে এখনো দলের সেরা বোলার হিসেবে বিবেচনা করছেন তিনি।

বাংলাদেশের বোলিং আক্রমণে পাঁচজন বোলার নিয়েই খেলতে হয়েছে বলে জানান সালাউদ্দিন। ষষ্ঠ বোলার হিসেবে সাইফউদ্দিনও ভালো করেছেন বলে উল্লেখ করেন তিনি।

তবে ডেথ ওভারে মোস্তাফিজের দীর্ঘদিনের ভূমিকার কারণে তার ওপর আস্থা রাখার কথাই জানিয়েছেন বাংলাদেশ কোচ।
সালাউদ্দিন বলেন, ‘এখন আমরা তো পাঁচটা বোলার নিয়ে খেলছি। এর মধ্যে আমাদের ৬ নম্বর বোলার হিসেবে সাইফউদ্দিনও ভালো বল করেছে। ফিজ আমাদের ডেথ ওভার স্পেশালিস্ট। আমাদের তার ওপর এখনো বিশ্বাস আছে।’

মোস্তাফিজের ওপর দলের আস্থার বিষয়টি আরও পরিষ্কার করে সালাউদ্দিন জানান, ‘সে যদি আরও ফেইল করে তবুও আমরা হয়তো তাকে সেভাবেই ব্যাক করাব।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের

Update Time : 08:35:46 am, Saturday, 3 October 2026