4:33 am, Saturday, 22 August 2026

যুক্তরাষ্ট্রের হাওয়াই কাউন্টিতে বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট : ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে মাউই কাউন্টি হাওয়াইয়ের বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। বিদ্যুৎ সরবরাহ লাইনগুলো বন্ধ থাকলে বিপর্যয় এড়ানো যেত বলে অভিযোগ মাউই কাউন্টির।

বৃহস্পতিবার মামলার অভিযোগে বলা হয়েছে, হারিকেনের প্রভাবে প্রচ- ঝড়ো বাতাসের সতর্কতা থাকলেও হাওয়াইন ইলেকট্রিক কোম্পানি অবহেলা করে বিদ্যুৎ লাইনগুলো সচল রেখেছিল।

এতে আরও বলা হয়, বিদ্যুতের এসব লাইন লাহাইনার আগুনকে আরও দ্রুত, মারাত্মক ও ধ্বংসাত্মক করে তুলেছিল। এ আগুনে পুড়ে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চার্চ, স্কুল ও ঐতিহাসিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

তবে গত ১৪ আগস্ট হাওয়াইন ইলেকট্রিক প্রধান শিলি কিমুরা বিদ্যুৎ লাইন সচল রাখার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, লাহাইনায় পানি উত্তোলন অব্যাহত রাখতে বিদ্যুতের প্রয়োজন ছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে দৃষ্টিনন্দন হাওয়াইয়ের গত ৮ আগস্টের দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে।

পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। শহরটি এখন মানচিত্র থেকে মুছে গেছে।

মাউই দ্বীপ কর্তৃপক্ষ বলছে, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর সময় লাগবে। এ ছাড়া প্রয়োজন হবে শত শত কোটি ডলারের।

এদিকে মাউই কাউন্টির কর্মকর্তারা নিখোঁজ ৩৩৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের হাওয়াই কাউন্টিতে বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মামলা

Update Time : 08:06:32 am, Saturday, 26 August 2023