6:56 am, Thursday, 21 May 2026

এসিএল চোটে মৌসুম শেষ রদ্রির

ডেস্ক রিপোর্ট: আর্সেনালের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়ে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রিকে। পরে জানা যায় ছিঁড়ে গেছে তার এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল)।
ধারণা করা হচ্ছিল মৌসুম শেষ হওয়ার। সেটিই সত্য হলো। মৌসুমের বাকি অংশে মাঠে নামতে পারবেন না এই মিডফিল্ডার।

গত রোববার প্রিমিয়ার লিগের সেই রোমাঞ্চকর ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়। গতকাল সংবাদ সম্মেলনে এসে সেই ম্যাচে পাওয়া রদ্রির চোট নিয়ে কথা বলেন কোচ পেপ গার্দিওলা। তিনি নিশ্চিত করেন অস্ত্রোপচার করে জানা গেছে বাকি মৌসুমে আর তাকে পাওয়া যাবে না।

ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ ফুটবলারদের মধ্যে একজন রদ্রি। গত মৌসুমে সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জেতায় রাখেন অবদান। অভিজ্ঞ এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে মাতিয়েছেন ২০২৪ ইউরোও। গত মৌসুমে দারুণ ফর্মে থাকা এই ফুটবলার এই মৌসুমে আর মাঠেই নামতে পারবেন না। যা সিটির জন্য শঙ্কার বিষয় বটে।

Tag :
About Author Information

Sirajul Islam

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

এসিএল চোটে মৌসুম শেষ রদ্রির

Update Time : 06:44:35 am, Saturday, 28 September 2024