9:27 am, Thursday, 25 June 2026

ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকে এর কাইয়ুম আহ্বায়ক, রাব্বি সদস্য সচিব

মৌলভীবাজার প্রতিনিধি : যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সদ্য সাবেক নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে সস্প্রতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে ও এস আর রাব্বির পরিচালনায় ইস্ট লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়েছে গত ২২ মে। বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও বহিঃর্বিশ্বে এর জনমত সংগঠনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম-কে আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এস রহমান রাব্বি-কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকে নামে গঠিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে মনোনীত হয়েছেন- মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা রুবেল আহমেদ, যুগ্ম আহবায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের সভানেত্রী জেবুন্নেসা রুনা এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এস এ আফজাল। সম্মানিত সদস্য হিসাবে মনোনীত হয়েছেন- মোহাম্মদ জাহাঙ্গীর হুসেন, দুলাল হুসেন জুমান, আব্দুল মুত্তাকিন শিপলু, সারওয়ার আহমেদ চৌধুরী। সভায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য মনোনীত নয়জনকে সভায় সবার মতামতের ভিত্তিতে দায়িত্ব দেয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকে এর কাইয়ুম আহ্বায়ক, রাব্বি সদস্য সচিব

Update Time : 03:37:34 pm, Thursday, 23 May 2024