ডেস্ক রিপোর্ট::ঝামেলাই ছাড়ছে না বোয়িংকে, একের পর এক দুর্ঘটনায় পড়ছে মার্কিন প্রতিষ্ঠানটির উৎপাদিত উড়োজাহাজ। সর্বশেষ ঘটনায় ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় ফ্লোরিডায় জরুরি অবতরণ করেছে একটি কার্গো ফ্লাইট। ভাগ্যক্রমে বেঁচে গেছেন উড়োজাহাজে থাকা যাত্রীরা। খবর দ্য গার্ডিয়ান। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, উড়তে থাকা অ্যাটলাস এয়ারের বোয়িং ৭৪৭-৮ কার্গো উড়োজাহাজটি থেকে বের হয়ে আসছে আগুনের শিখা। অ্যাটলাস এয়ার এক বিবৃতিতে বলছে, উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে আগুন লাগতে পারে। তবে পাইলটের বুদ্ধিতে দ্রুত ফ্লাইটটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে কারো তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সম্প্রতি বোয়িংকে উড়োজাহাজ নিয়ে অনেকগুলো সমস্যার মুখে পড়তে হয়েছে। এরই মধ্যে ৫ জানুয়ারিতে ঘটা আলাস্কা এয়ারলাইন্স ৭৩৭ ম্যাক্স ৯ আকাশযানের কেবিন প্যানেল খুলে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। মাঝ আকাশ থেকে খুলে পড়া প্যানেলটি পরে একটি গাছে পাওয়া যায়। এরপর গত ১৩ জানুয়ারি নিপ্পন এয়ারলাইন্সের একটি চলন্ত বোয়িং ৭৩৭-৮০০ এর জানালায় ফাটল ধরায় তোয়মো বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য ফিরে আসে।এর আগে ২০১৮ ও ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স ৮ জেটের পৃথক দুটি দুর্ঘটনায় ৩৪৬ জন নিহত হয়। গত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় প্রশ্নের মুখে পড়েছে বোয়িংয়ের সুরক্ষা ব্যবস্থা। এ পরিপ্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি বোয়িং ঘোষণা করেছে যে বাণিজ্যিক উড়োজাহাজের জন্য মান ব্যবস্থাপনা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে। উৎপাদন থেকে পরবর্তী পর্যয় পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ দায়িত্ব পালনে মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল কার্কল্যান্ড ডোনাল্ডকে নিয়োগ দেয়া হয়েছে।
7:05 am, Saturday, 27 June 2026
News Title :
ফের বিপাকে বোয়িং, মাঝ আকাশে কার্গো ফ্লাইটে আগুন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:42:24 am, Saturday, 20 January 2024
- 273 Time View
Tag :
Popular Post





























