নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শীত মৌসুমে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাগাউড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে Charity For Humanity Foundation।
সম্প্রতি নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে আয়োজিত এই কর্মসূচিতে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষজন চরম দুর্ভোগে পড়েন, তখন এই উদ্যোগ তাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আনোয়ার হোসেন (সাবেক মেম্বার), আমীর খা, আজমল হোসেন ও রেহান উদ্দীন। তাঁরা সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয় আহমেদ, সৌরভ আহমেদ, ফারহান নাদিম অনিক ও সায়েম আহমেদ। তাঁরা মাঠপর্যায়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমেদ জানান,
“মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীতবস্ত্র বিতরণ একটি ছোট উদ্যোগ হলেও কারও জন্য এটি বড় সহায়তা হতে পারে।”
এই কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন তারেক আহমেদ ও পারভেজ আহমেদ।
Charity For Humanity Foundation ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক 






















