4:43 am, Thursday, 27 August 2026

বড়লেখায় পুঞ্জির ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পাশে ‘অমর্ত্য ফাউন্ডেশন’

এ.জে লাভলু, বড়লেখা : বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জির পানজুমের সহস্রাধিক পানগাছ কর্তন ও বনাখলাপুঞ্জির পানজুম দখলের ঘটনায় ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পাশে দাঁড়িয়েছে সমাজসেবী সংগঠন অমর্ত্য ফাউন্ডেশন। শুক্রবার (৪ জুন) দুপুরে ফাউন্ডেশনের উদ্যোগে দুটি পুঞ্জির ৪৮ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ডাল দেওয়া হয়েছে।

খাদ্যসমাগ্রী বিতরণকালে যুগান্তর পত্রিকার বড়লেখা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, আগারপুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে, একাত্তর টিভির বড়লেখা প্রতিনিধি এ.জে লাভলু ও নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন কুলাউড়ার অর্থ সম্পাদক প্রতাপ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জির পানজুমের সহস্রাধিক পানগাছ কর্তন ও বনাখলাপুঞ্জির পানজুম দখলের ঘটনা ঘটে। এই ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি অমর্ত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়া প্রবাসী সিনিয়র সাংবাদিক ফজলুল বারীর দৃষ্টিগোচর হয়। মানবিক কারণে তিনি ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে অমর্ত্য ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি পুঞ্জির ৪৮ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রের কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন মারা গেছেন

বড়লেখায় পুঞ্জির ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পাশে ‘অমর্ত্য ফাউন্ডেশন’

Update Time : 11:47:35 am, Friday, 4 June 2021