ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ফিলিস্তিন তার প্রার্থিতা প্রত্যাহার করেছে। ফলে এই পদে বাংলাদেশ এখন সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনীত করেছেন। ফিলিস্তিনের আগে বাংলাদেশ প্রার্থিতা ঘোষণা করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন এ বছরের জুনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। ২০২৬-২৭ মেয়াদের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এ পদটি নির্ধারিত।
উল্লেখ্য, বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

নিজস্ব প্রতিবেদক 
























