10:10 pm, Thursday, 21 May 2026

কাতার বিশ্বকাপের ৩০ লাখ টিকিট বিক্রি

ক্রীড়া ডেস্ক : ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি ৩০ লাখের কাছাকাছি পৌঁছেছে। আগামী ২০ নভেম্বর কাতারে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সোমবার (১৭ অক্টোবর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এ সংখ্যা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বকাপ আয়োজকরাও এ উপাত্ত দিয়েছেন। ফুটবলের ২২তম বৈশ্বিক আসরের প্রধান পরিচালন কর্মকর্তা কলিন স্মিথ বলেন, এখন পর্যন্ত ২৮ লাখ ৯০ হাজার টিকিট বিক্রি হয়েছে। সেগুলোর শীর্ষ ক্রেতা তিন দেশ হলো কাতার, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট বলেন, এ প্রথম আরব বিশ্বে ফুটবল বিশ্বকাপ হচ্ছে। মাসব্যাপী টুর্নামেন্টের জন্য ২ লাখ ৪০ হাজার আতিথেয়তা প্যাকেজ বিক্রি হয়েছে।

বিশ্বের অন্যতম ছোট দেশ কাতার। তারাই এবার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। ওই সময়ে প্রায় ১২ লাখ পর্যটককে আতিথেয়তা দিতে প্রস্তুত দেশটি। একে কেন্দ্র করে প্রতিবেশি দেশ সংযুক্ত আরব আমিরাতে পর্যটন ব্যবসা জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

কাতার বিশ্বকাপের ৩০ লাখ টিকিট বিক্রি

Update Time : 06:57:26 am, Tuesday, 18 October 2022