4:16 am, Wednesday, 11 November 2026

মনু নদী থেকে নিখোঁজের ১দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার: হত্যা নাকি দুর্ঘটনা?

স্টাফ রিপোটার: মৌলভীবাজার শহর তলীর বড়হাট এলাকা সংলগ্ন মনু নদীর পাড় থেকে নিখোঁজের একদিন পর সুবাস বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নদীর পাড়ে তাঁর ব্যবহৃত জুতা ও ওড়না পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর মরদেহ উদ্ধারের ঘটনায় এটি নিছক দু/র্ঘ/টনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতো বাসা থেকে হাঁটতে বের হন সুবাস বেগম। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় মনু নদীর পাড়ে তাঁর ব্যবহৃত জুতা ও ওড়না দেখতে পান স্বজনরা। এরপর প্রায় ২৪ ঘণ্টা পর আজ রোববার নদীর কাজিরবাজার এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বয়োবৃদ্ধ একজন নারী সকালে হাঁটতে বেরিয়ে নদীর পাড়ে কেন জুতা ও ওড়না রেখে যাবেন—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। তিনি কি নদীর পানিতে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন, নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নদীর পাড়ে জুতা ও ওড়না পড়ে থাকা এবং পরদিন নদী থেকে ম/র/দে/হ উদ্ধারের ঘট/নায় মৃ/ত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
সুবাস বেগমের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদ/ন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় পরিবার ও এলাকাবাসী।

Tag :
About Author Information

Sirajul Islam

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

মনু নদী থেকে নিখোঁজের ১দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার: হত্যা নাকি দুর্ঘটনা?

Update Time : 06:08:00 pm, Sunday, 1 November 2026