5:24 pm, Wednesday, 18 November 2026

অক্ষয় কুমার করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট :: অনন্ত অম্বানির বিয়েতে হাজির থাকছেন বিশ্বের অনেক তারকা। বৃহস্পতিবার রাতেই মুম্বাইয়ে পৌঁছেছেন অভ্যাগতেরা। যারা ভারতের বাইরে ছিলেন, তারা ফিরে এসেছেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য।

নিউ ইর্য়কে ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ফিরেছেন শাহরুখ খান। জার্মানি থেকে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এত তারকার মধ্যেও অনুপস্থিত থাকবেন অক্ষয় কুমার।

বলিউডের অন্যতম ব্যস্ত তারকা অক্ষয়। অনন্ত নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন তাকে। কিন্তু হঠাৎই করোনায় আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।

শুক্রবার (১২ জুলাই) অক্ষয়ের সিনেমা ‘সরফিরা’ মুক্তি পেয়েছে। জোরকদমে চলছিল এর প্রচার। হঠাৎই অসুস্থ বোধ করেন অক্ষয়। তৎক্ষণাৎ রক্ত পরীক্ষা করান অক্ষয়। এরপর জানা যায়, করোনা হয়েছে তার। তারপরেই নিভৃতবাসে চলে যান অভিনেতা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

অক্ষয় কুমার করোনায় আক্রান্ত

Update Time : 06:52:39 am, Saturday, 13 July 2024