10:17 pm, Thursday, 12 November 2026

মেসি বনাম রোনালদো: দুই কিংবদন্তির দুই রকম বিদায়

ডেস্ক রিপোর্ট : ফুটবলের সর্বকালের সেরা কে, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? প্রায় দুই দশক ধরে চলা এই বিতর্কের দুই কেন্দ্রীয় চরিত্র এখন আন্তর্জাতিক ফুটবলের শেষ অধ্যায়ে। তবে বিদায়ের পথে দুই কিংবদন্তির গল্পটা এগোচ্ছে দুই ভিন্ন দিকে।

মেসির বিদায় ঘিরে আর্জেন্টিনায় যখন উৎসবের প্রস্তুতি, তখন পর্তুগাল শিবির ছেড়ে যাওয়ার পর রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বুধবার বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা মেসির।

৩৯ বছর বয়সী এই মহাতারকার বিদায়ী ম্যাচ ঘিরে প্রায় ৮৫ হাজার দর্শকের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘ অপেক্ষা, হতাশা আর সমালোচনা পেরিয়ে আর্জেন্টিনাকে দুটি কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জেতানোর পর জাতীয় দলের অধ্যায় শেষ করতে যাচ্ছেন তিনি।
আর্জেন্টিনার হয়ে মেসিই সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করা ফুটবলার। জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, সঙ্গে আছে ৬৮টি অ্যাসিস্ট।

দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে অর্জনের প্রায় সবকিছুই ছুঁয়েছেন তিনি।
অন্যদিকে রোনালদোর বিদায়ের গল্পটা এখনো অমীমাংসিত। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে বেঞ্চে ছিলেন। এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও তাকে শুরুর একাদশে রাখা হবে না বলে জানতে পারেন। পরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। নিজের সিদ্ধান্তের কারণ ‘সময় হলে’ জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি রোনালদো। পর্তুগালের কোচ হোর্হে জেসুসও জানিয়েছেন, জাতীয় দলে ফেরার দরজা তার জন্য খোলা। রোনালদো চাইলে ফিরতে পারেন, আর নির্বাচনের জন্যও তিনি বিবেচনায় থাকবেন।

তবে এই ঘটনা পর্তুগালের সামনে বড় এক প্রশ্ন তুলে দিয়েছে: ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় যখন আর নিশ্চিত একাদশের সদস্য নন, তখন তাকে কীভাবে ব্যবহার করা হবে?

জেসুসের অবস্থান স্পষ্ট, রোনালদোর অতীত অর্জন একাদশে জায়গা পাওয়ার নিশ্চয়তা হতে পারে না। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে কোচ জানিয়েছিলেন, রোনালদোকে শুরুতে খেলানো হবে, নাকি বদলি হিসেবে নামানো হবে, সেই সিদ্ধান্ত তারই। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। পরে খেলার গতিপ্রকৃতি বদলে যাওয়ায় রোনালদোকে মাঠে নামাননি তিনি।

কোচের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটি যুক্তিসংগত। কিন্তু দীর্ঘদিন ধরে পর্তুগালের আক্রমণের মূল ভরসা হয়ে থাকা রোনালদোর কাছে এটি যে বড় পরিবর্তন, তা-ও বোঝা কঠিন নয়। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০১৬ সালে পর্তুগালের প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা ইউরো জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এত বছর দলের অবিসংবাদিত নেতা থাকার পর শুরুর একাদশে জায়গা নিশ্চিত না থাকা তার ভূমিকার বড় পরিবর্তন।

এখানেই মেসির সঙ্গে রোনালদোর তুলনাটা সামনে আসে। আর্জেন্টিনাকেও একসময় বয়সী মহাতারকার ভূমিকা নতুন করে ভাবতে হয়েছে। তবে কোচ লিওনেল স্কালোনি মেসির দায়িত্ব ও খেলার ধরনে পরিবর্তন এনেছেন এমনভাবে, যাতে সেটিকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে মনে হয়নি।

বার্সেলোনার সময়ের মেসি হয়ে থাকা আর সম্ভব না হলেও, আর্জেন্টিনা তাকে ঘিরে এমন একটি দল গড়ে তোলে, যেখানে তার সেরাটা বের করে আনার পাশাপাশি সতীর্থরাও দায়িত্ব ভাগ করে নেন। এর ফলও এসেছে। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবার কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা।

তবে মেসি ও রোনালদোর শেষ অধ্যায়কে কেবল দুজনের বয়সের সঙ্গে মানিয়ে নেওয়ার তুলনায় সীমাবদ্ধ রাখাও ঠিক হবে না। মেসি এমন একটি আর্জেন্টিনা দল পেয়েছেন, যারা তার পাশে থেকে সঠিক সমন্বয় খুঁজে পেয়েছে। অন্যদিকে, রোনালদোকে ঘিরে পর্তুগালের পরিকল্পনা সাম্প্রতিক বছরগুলোতে ততটা স্থিতিশীল ছিল না। ফার্নান্দো সান্তোস থেকে রবার্তো মার্তিনেজ, কোচেরা দীর্ঘ সময় তার ওপর নির্ভর করেছেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে তার কার্যকারিতা নিয়ে প্রশ্নও উঠেছে।

সর্বশেষ দুটি বিশ্বকাপেই সেমিফাইনালের আগে বিদায় নিয়েছে পর্তুগাল। একই সময়ে রোনালদোর ভূমিকা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। জেসুসের সিদ্ধান্ত তাই রোনালদোকে কেন্দ্র করে গড়ে ওঠা দলীয় কাঠামো নতুন করে যাচাই করার সুযোগ তৈরি করেছে।

তবে এর অর্থ এই নয় যে রোনালদোর সময় শেষ। বয়সের তুলনায় অসাধারণ ফিটনেস ধরে রাখা এই ফরোয়ার্ড এখনো গোল করতে পারেন এবং পর্তুগালের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার সামর্থ্যও তার রয়েছে। নভেম্বরে জাতীয় দলে ফিরে যদি আবার খেলেন, তাহলে বর্তমান বিরোধকে হয়তো সাময়িক অস্বস্তি হিসেবেই দেখা হবে। আর যদি না ফেরেন, তবে তার জন্যও একটি যথাযথ বিদায়ী আয়োজনের দাবি থাকবে।

মেসির ক্ষেত্রেও বিদায়ের আনন্দময় ছবির আড়ালে রয়েছে দীর্ঘ হতাশার ইতিহাস। একসময় আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপের ফাইনালে হেরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন। শেষ পর্যন্ত শিরোপা জয়ের মধ্য দিয়ে সেই হতাশার অধ্যায় পেছনে ফেলেছেন মেসি।

দুই কিংবদন্তির বিদায়ের পার্থক্যটা তাই শুধু অর্জনের নয়, দল কীভাবে তাদের বদলে যাওয়া ভূমিকাকে গ্রহণ করেছে, সেটিও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা মেসিকে পাশে রেখেই নিজেদের বদলাতে পেরেছে। পর্তুগাল এখনো রোনালদোকে ঘিরে গড়ে ওঠা পুরোনো কাঠামো থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে।

রোনালদো হয়তো নভেম্বরে ফিরবেন, পাবেন দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্য বিদায়ও। পর্তুগালের জন্য তার অবদান সেই সম্মানের দাবি রাখে। কিন্তু পরিকল্পিত উদ্‌যাপনের বদলে দলীয় নির্বাচন নিয়ে বিরোধের মধ্য দিয়ে তার বিদায়ের সম্ভাবনা সামনে আসা দুই তারকার শেষ অধ্যায়ের ভিন্নতাই তুলে ধরছে।

প্রায় দুই দশক ধরে বিতর্ক ছিল, কে সেরা? এখন প্রশ্নটা বদলে গেছে। কোনো কিংবদন্তি যখন আর আগের মতো খেলতে পারেন না, তখন একটি দল কীভাবে তার অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানিয়ে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেবে?

আর্জেন্টিনা মেসির ভূমিকা বদলে সেই উত্তর খুঁজে পেয়েছে। পর্তুগাল এখনো রোনালদোকে নিয়ে সেই সমাধানের পথে। তাই মেসির বিদায় যেখানে এক অধ্যায়ের পরিপূর্ণ সমাপ্তি, রোনালদোর ক্ষেত্রে সেটি এখনো অনিশ্চয়তা আর আলোচনার বিষয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

নিজের বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই শাহরুখের!

মেসি বনাম রোনালদো: দুই কিংবদন্তির দুই রকম বিদায়

Update Time : 09:22:47 am, Monday, 5 October 2026