5:31 am, Saturday, 16 May 2026

মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সহপাঠিরা

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে কলেজ শিক্ষার্থী রেজাউল করিম নাঈম (২১)কে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে সহপাঠি কলেজ ছাত্রীরা।

আজ বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে থেকে কোর্ট রোর্ডে নাঈমের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল,মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রী না।মিা আক্তারের সভাপতিত্বে ও মুন্নি সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেমমিন বেগম,রুখমানা চেšধুরী, আছমা কেগম, বক্তব্য রাখেন কলেজের জেমি বেগম, তাহমিনা ইসলাম, লাবনী সুলতানা, সুমাইয়া আক্তার, রিপা বেগম, নিসাত আক্তার, সামিয়া, মনীষা, জান্নাতুল সহ মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অন্যান্য শিক্ষার্থীরা। মানববন্ধনে সংহতি রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিল্মি স্টাইলে পরিবারের সদস্যদের সামনে শান্ত, ভদ্র, মেধাবী সম্ভাবনাময়ী আমাদের সহপাঠীকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে নৃশংস হত্যাকারী সকল চিহ্নিত ঘাতককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। তারা বলেন, বিচারের দীর্ঘসূত্রিতার ঘুরপাকে যেন নাঈমের হত্যাকারীরা রেহাই না পায়। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যেন আমাদেরকে আর আন্দোলনে না নামতে হয়।

উলেখ্য যে, ৮ই নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার শহরতলীর টিবি হাসপাতাল সড়কের বর্ষিজোড়া এলাকায় ফেসবুকে পোস্ট ও ফেক আইডি খোলার মিথ্যা অভিযোগে ওই এলাকার চিহ্নিত অপরাধী নুরুল ইসলাম ও তার সহযোগীদের হামলায় রেজাউল করিম নাঈম নামের এক কলেজেছাত্র খুন হন। ফেসবুক আইডি নিয়ে নাঈমের পিতার ডেকোরের্টাস ব্যবসায়ী মো. চেরাগ মিয়া (৫৩)’র সঙ্গে বিরোধের জেরে নিজ বসতবাড়িতে কথাকাটাকাটি ও মারধরের একপর্যায়ে পিতাকে রক্ষায় ছেলে এগিয়ে এলে চড়াও হয় সন্ত্রাসীরা। পূর্ব-পরিকল্পিতভাবে তারা পরিবারের সবাইকে হামলা করে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সহপাঠিরা

Update Time : 07:50:46 am, Thursday, 23 November 2023