9:23 am, Sunday, 12 July 2026

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতির বাড়িতে হামলা ও ভাংচুর

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ই ফেব্রুয়ারী ২০২৬ অনুষ্ঠিত হয় । উক্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে ।

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার পর সারাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ এর নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে । এর ধারাবাহিকতায় গতকাল ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে বিএনপি ও এর অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা মৌলভীবাজার জেলার ৬ নং একটুনা ইউনিয়নের বাসিন্দা জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি আজমল হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে ।

এই হামলার প্রেক্ষিতে একই ইউনিয়নের বাসিন্দা মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব আহাদ আহমেদ দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকাকে জানান গত ৫ই আগস্ট ২০২৪ এর পর থেকে জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি আজমল হোসেন গা ঢাকা দিয়ে আছেন এবং উনার ৩ ছেলে বিদেশে পাড়ি জমিয়েছে। তবে সরকার পতনের আগেই উনার বড় ছেলে মৌলভীবাজার উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন যুক্তরাজ্যে পাড়ি জমায় এবং সরকার পতনের পর উনার মেজো ছেলে যুবলীগ নেতা ইরফান হোসেন ও ছোট ছেলে ইকরাম হোসেন বিদেশে পালিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে বিদেশে বসে সোশাল মিডিয়ার মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগকে সুসংগঠিত করা ও টাকা পয়সা দিয়ে নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা করার অভিযোগ আছে। তাই বিএনপি এর নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে বলে তিনি জানান ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতির বাড়িতে হামলা ও ভাংচুর

Update Time : 08:57:00 am, Thursday, 19 February 2026