3:17 am, Thursday, 30 July 2026

জাতীয় দলের নেতৃত্বে বড় বদলের পথে বিসিবি?

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব কাঠামোয় আবারও বড় পরিবর্তনের আভাস মিলছে। তিন ফরম্যাটে তিন অধিনায়কের বর্তমান মডেল থেকে সরে এসে এবার সাদা বলের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব একজনের হাতেই তুলে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই পরিকল্পনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী বুধবার (২৯ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভায় নেতৃত্বের এই নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

পরিচালকদের অনুমোদন মিললে ওয়ানডে দলের অধিনায়কত্বও পেতে পারেন লিটন।
এতে ওয়ানডের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দায়িত্ব শেষ হতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল।
একসময় নাজমুল হোসেন শান্তকে আবারও ওয়ানডের নেতৃত্বে ফেরানোর আলোচনা থাকলেও বিসিবির বর্তমান ভাবনায় টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব আলাদা রাখার পরিকল্পনাই গুরুত্ব পাচ্ছে।

সে কারণে টেস্টে শান্ত এবং সাদা বলের দুই সংস্করণে লিটনকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে টি-টোয়েন্টিতে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয়কে ওয়ানডেতেও সহ-অধিনায়ক করা হতে পারে। লিটনের অনুপস্থিতিতে সম্প্রতি জিম্বাবুয়ে সফরে হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, যা নেতৃত্বের নতুন পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই ধারণা করা হচ্ছে। তবে এসব পরিবর্তন এখনো আনুষ্ঠানিক নয়। বিসিবির বোর্ড সভার সিদ্ধান্তের পরই বাংলাদেশ দলের নতুন নেতৃত্ব কাঠামো চূড়ান্ত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯ পিস ইয়াবা ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জাতীয় দলের নেতৃত্বে বড় বদলের পথে বিসিবি?

Update Time : 08:58:08 am, Tuesday, 28 July 2026