4:30 pm, Wednesday, 18 November 2026

চলতি বছরেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :: স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ নির্বাচন শেষ হতে প্রায় এক বছর লাগবে বলেও তিনি জানান।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে এ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে, সরকার শুরু করতে চায়। এটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির মহাসচিব এটা বলেছেন।

সো ওই সময় যদি শুরু হয়, তার মানে বাই ডিসেম্বর এটা শুরু হবে এবং এটাও জানিয়েছিলাম, এটা শুরু হলে অনেকগুলো ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পর্যন্ত তো অনেকগুলো নির্বাচন, এক বছরের মতো সময় লাগবে। শুরু হওয়ার পরে এক বছরের মতো সময় লাগবে এটা সম্পন্ন হতে।
সো সরকারের ওই অবস্থানটা এখনো বহাল আছে।
আরেক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, অক্টোবরের কথা, নির্বাচন কমিশনের রোডম্যাপ ওটা। সরকার বলছে, এ বছরের মধ্যে, তার মানে সর্বোচ্চ আর এক-দেড় বা দু মাস দেরি হতে পারে। কিন্তু এ বছরেই শুরু হবে। এটা সরকারের কমিটমেন্ট।

এসময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

চলতি বছরেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Update Time : 08:37:31 am, Tuesday, 28 July 2026