4:44 am, Wednesday, 14 January 2026

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৫৩ চাঁদাবাজ-ছিনতাইকারী আটক

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ৫৩ জন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গতকাল সোমবার রাত থেকে আজ (মঙ্গলবার) ভোর পর্যন্ত রাজধানীর রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারী এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ৫৩ জন সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ছাড়া চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত অর্থ ও চাঁদা উত্তোলনের রশিদ বই জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৫৩ চাঁদাবাজ-ছিনতাইকারী আটক

Update Time : 06:40:24 am, Tuesday, 12 April 2022