4:11 am, Friday, 22 May 2026

এবার হামাসকে সমর্থন দিল কুয়েতের এমপিরা

আন্তর্জাতিক ডেস্ক :: এবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন প্রকাশ করেছেন কুয়েতের সংসদ সদস্যরা। কুয়েত সংসদ ভবনের কাছে ইরাদা স্কয়ারে অনুষ্ঠিত এক সমাবেশে এ সমর্থন জানান তারা।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এমপি হামাদ আল-মাতার।

সাংসদ ওসামা আল-শাহীন ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধে ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ার জন্য সমস্ত আরব ও মুসলিম দেশগুলোরর প্রতি আহ্বান জানান।

এ ব্যাপারে তিনি বলেন, যদি প্রতিরোধকারী দলগুলো আরব ও মুসলিমদের সমর্থন ছাড়া সফল হতে পারে, তাহলে ভাবুন, প্রয়োজনীয় সমর্থন পেলে তারা কী করতে পারে?

সাংসদ জিনান বুশহরী নিশ্চিত করেছেন যে ফিলিস্তিনিরা প্রতিরোধ ও স্বাধীনতার লড়াইয়ের একটি নতুন অধ্যায় রচনা করেছে। সাংসদ দাউদ মারাফি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের যুদ্ধে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

সাংসদ বদর সায়ার আল-শামারী, হামদান আল আজমি, হামাদ আল-মাতার, আদেল আল-দামখি, মেতেব আল-আনজি, আবদুল করিম আল-কান্দারি, হামাদ আল-মেদলেজ, ফাহাদ বিন জামে, মুহান্নাদ আল-সায়ের, ফয়েজ আল -জোমহোর, মারজুক আল-ঘানিম এবং অন্যান্য এমপিরাও ফিলিস্তিনি প্রতিরোধের অভিযানের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

এবার হামাসকে সমর্থন দিল কুয়েতের এমপিরা

Update Time : 06:53:11 am, Tuesday, 10 October 2023