1:44 pm, Tuesday, 14 April 2026

শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : দেশের শ্রমবাজারে বিদ্যমান অচলাবস্থা দূর করে তা সচল করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “নতুন দায়িত্ব পেয়েছি। এখনো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি।

এছাড়া বিদেশে আমাদের মিশনগুলোর সঙ্গেও যোগাযোগ করে কোথায় কী সমস্যা আছে তা জানতে হবে। আজ প্রথম দিন— সবার সঙ্গে বসে বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
তিনি আরও বলেন, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে এবং সরকার সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে কার্যকর পদক্ষেপ নিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।

“আমরা ১০০ দিনের একটি কর্মসূচি গ্রহণ করব। এরপর বোঝা যাবে আমরা কতদূর অগ্রসর হতে পারছি। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার পরামর্শ নেওয়া হবে। সাংবাদিকদের গঠনমূলক পরামর্শও আমরা গ্রহণ করব,” যোগ করেন তিনি।

তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেশটা আমাদের সবার। একটি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এসেছে— বিষয়টি সবার মনে রাখা উচিত। আমরা সবাই মিলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।”

Tag :
About Author Information

Sirajul Islam

ঢাকার চারুকলা ও রমনায় বর্ষবরণের আনন্দে মেতেছে মানুষ

শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী

Update Time : 10:59:24 am, Wednesday, 18 February 2026