2:44 am, Sunday, 20 September 2026

মনোহরদীতে ৪ হাজার ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর মনোহরদীতে পরিচ্ছন্নতা রক্ষায় পর্যায়ক্রমে প্রায় ৪ হাজার ডাস্টবিন বিতরণ করার কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাছিবা খান।

জানা যায়, মনোহরদী পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি প্রতিষ্ঠান এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন বসানো হবে।

পৌর শহরের সকল নাগরিকদের উদ্দেশ্যে (ইউএনও) হাছিবা খান বলেন, এই শহর আপনাদের। এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে। পৌরসভার ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি (ডাস্টবিন) সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়েছে। এসময় পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু রায়হান ভূইয়া, সহকারী সমাজ সেবা কর্মকর্তা আবু সুফিয়ান, মনোহরদী সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম খান, পৌর সচিব মো. ইসমাইল মিয়া প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

মনোহরদীতে ৪ হাজার ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু

Update Time : 07:12:10 am, Wednesday, 20 November 2024